• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিলাইছড়ির মেরাংছড়া বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2019   Thursday

বিলাইছড়ি উপজেলার মেরাংছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার  শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০১৮-১৯ অথর্ বছরের এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ। এ সময় ৫৩ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে একটি করে স্কুল ড্রেস, মোজাসহ জুতো ও টিফিন বক্স প্রদান করা হয়।

 

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা, উপজেলা জাইকা প্রতিনিধি খোকন ত্রিপুরা ও নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা।

 

সহকারি শিক্ষক প্রিয় কুমার তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় কেংড়াছড়ি ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য সুজাতা চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার ভাগ্য লাল চাকমা এবং প্রধান শিক্ষক বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা সম্প্রতি টানা ভারী বর্ষণে কেংড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ভুমি ধসের কারণে ভাঙণের কবলে পরা বিদ্যালয় পরিদর্শন করেন।

 

বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সকল নাগরিকের শিক্ষার প্রয়োজন অপরিহার্য্য। তাই শিক্ষা একটা জাতির ও রাষ্ট্রের অমূল্য সম্পদ। একজন শিক্ষিত ব্যক্তি কখনও কর্মহীনভাবে বসে থাকেনা।

 

তিনি আরো বলেন, একটা বিল্ডিংয়ের স্থায়িত্ব যেমন তার ফাউন্ডেশের উপর নির্ভর করে, তাই শিক্ষার ফাউন্ডেশন হিসেবে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে যে সমস্ত ঝরে পরা শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে লেখাপড়া করতে পারতেছেনা প্রয়োজনে সরকার তাদের খরচ বহন করবে। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে যার যার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানো। এবং আমরা জনপ্রতিনিধিরা আপনাদেরকে সর্বাত্বকভাবে সহযোগিতা করব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ