• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2019   Thursday

খাগড়াছড়ির দীঘিনালায় পূর্ব শত্রুতার জের ধরে রূপচাঁন হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত রূপ চান হোসেনকে তার স্বজনরা চট্টগ্রামে নিয়ে গেছেন বলে জানা গেছে।


আহতের ভাই মফিজ মিয়া জানান, রাঙামাটির লংগদুর ইয়ারিংছড়ি এলাকা থেকে কাঁচা সবজি নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। নয় মাইল এলাকায় পৌঁছানোর পর সন্ত্রাসীরা তাঁর ভাইকে নামিয়ে গুলি করে পালিয়ে যায়। লংগদু থেকে রুপচাঁন হোসেনের ব্যবসায়িক সহকর্মীরা জানান, ব্যবসায়িক বিরোধের জেরে লংগদু’র একটি প্রতিপক্ষ গ্রুপ পাহাড়ি সন্ত্রাসীদের ভাড়া করে এই ঘটনা ঘটিয়েছে। বৃহত্তর বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ঘটনাকে চাঁদাবাজি সংক্রান্ত এবং ঘটনার জন্য আঞ্চলিক সংগঠনের নামধারী সশস্ত্র দুর্বৃত্তদের দায়ী করেছে।


খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) আফসার উদ্দিন জানান, একজনকে গুলি করে করার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গেছেন।


খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ