• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

খাগড়াছড়ির কৃতী সন্তান বিধান ত্রিপুরা পেলেন স্বাধীনতা স্মৃতিপদক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জনের পর পর এবার স্বাধীনতা স্মৃতিপদক-২০১৫ পদকের ভূষিত হয়েছেন খাগড়াছড়ির কৃতী সন্তান ও মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা।


আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ পদক পেয়েছেন। মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব ইতিহাস গবেষণা একাডেমি তাঁকে এই সম্মাননা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বাধীনতা স্মৃতিপদকে ভূষিত হওয়ায় পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় কমিটি, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামসহ খাগড়াছড়ির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন অভিনন্দন জানিয়েছেন।


উল্লেখ্য, মানিকগঞ্জের বর্তমান পুলিশ সুপার বিধান ত্রিপুরা খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার প্রয়াত শিক্ষক কৃষ্ণ মোহন ত্রিপুরার সন্তান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ