• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে মেডিকেল কলেজের কার্যক্রম চালুর সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2015   Friday

রাঙামাটিতে বিতর্কিত মেডিকেল কলেজের কার্যক্রম চালুর সরকারী একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) এবং হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)। 

 

পিসিপির পরিষদ, ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক সুমন মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত পিসিপি ঢাকা মহানগর শাখা এবং এইচডব্লিউএফের ঢাকা মহানগর শাখার উদ্যোগে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ- সভাপতি ছাত্রনেতা সুপেন চাকমা।স্বাগত বক্তব্য রাখেন পিসিপির ঢাকা মহানগর শাখার, সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা। বক্তব্য রাখেন পিসিপির ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক সুমন মারমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সংগ্রামী সভাপতি অনন্ত বিকাশ ধামাই, এবং এইচডব্লিউএফ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মনিরা ত্রিপুরা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ক্যারিংটন চাকমা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে রাঙামাটিতে মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়েছে তা সম্পূর্ণ এক তরফা ও অগণতান্ত্রিক। যেখানে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক শিক্ষার মান ঠিক নেই, মাধ্যমিক শিক্ষা নড়বড়ে, উচ্চ মাধ্যমিক শিক্ষার অবস্থা বেগতিক, এমতাবস্থায় সেখানে মেডিকেল কলেজ স্থাপন সরকারের অন্য কোন অসৎ উদ্দেশ্যকেই নির্দেশ দেয়। অন্যদিকে, মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ অপরাপর সামাজিক ও রাজনৈতিক সংগঠন তথা আপামর জুম্ম জনগণ এ ব্যাপারে বারবার আপত্তি জানানো সত্ত্বেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের এ ধরণের সিদ্ধান্ত অনৈতিক এবং পার্বত্য চুক্তির পরিপন্থি।


বক্তারা পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানকল্পে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্থবায়নে দৃশ্যমান উদ্যোগ হিসেবে কার্যকর ভূমি কমিশন গঠনের দাবী জানান। গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করে দেয়া হলে জুম্ম জনগণ অগণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবে বলেও বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ