• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইহাটে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়, নিহত ১

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2019   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের দোপাতা এলাকায় শুক্রবার সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সুমন চাকমা(৪৫) ওরফে লাকির বাবা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানায় শুক্রবার সকালের দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের দোপাতা এলাকায় একদল দুর্বৃত্ত এলাকায় চাঁদা আদায় করছে বলে গোপণ সংবাদের পায় সেনাবাহিনীর বাঘাইহাট জোন। পরে বাঘাইহাট জোনের সেনাবাহিনীর একটি বিশেষ অভিষানিক দল ওই এলাকায় গেলে এতে দুর্বৃত্তরা টের পেয়ে সেনা বাহিনীর উপর গুলিবর্ষন করে। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি করলে উভয়ের মধ্যে ৪ থেকে ৫ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং দুর্বৃত্তরা পিছু হটে ও পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সুমন চাকমা(৪৫) ওরফে লাকির বাবা নামে একজন মারা যায়। ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও একটি থ্রি নটথ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে। । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।


এদিকে নিহত সুমন চাকমা ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে। তবে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সমন্বয়কারী জুয়েল চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত সুমন চাকমা একসময় ইউপিডিএফের কর্মী ছিলেন। বর্তমানে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।


বাঘাইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ