• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বজ্রপাতে বরকলে ৬টি দোকানঘর ও মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্থ, আহত ১

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2019   Saturday

বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়ায় বজ্রপাতে একজন আহত ও ৫টি দোকান ঘর, ১টি বাড়ি ও মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

 

এলাকার সাবেক মেম্বার তমীর আলী জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টি আর ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কলাবুনিয়া বাজারের দোকান ঘর ও হামিদ মিয়ার বসত বাড়িতে থাকা সৌর বিদ্যুতের সরঞ্জামাদি নষ্ট হয়। এসময় বাড়ির টিন পুঁড়ে গেছে। তবে বজ্রপাতের সময় হামিদ মিয়া ও তার স্ত্রী সহ বাজারে থাকায় তারা প্রাণে বেঁচে যান। এছাড়া বজ্রপাতের শব্দের কারণে বামল্যান্ড বাজার মসজিদের দেয়াল ফাটলের সৃষ্টি হয়েছে। মনসুর আলী, শামসু মাতব্বর, মুজাহিদ, ও জান্নাত মিয়ার দোকান ঘরের পাশে আর বামল্যান্ড বাজারের হামিদ মিয়ার বসত বাড়ি ও মসজিদের পাশে বজ্রপাত হয়।

 

অপরদিকে বজ্রপাতের কারণে কলাবুনিয়া গ্রামের ইউছুফ আলী নামে একজন আহত হয়েছেন।  তার কানের পর্দা ফেটে যাওয়ায় তিনি কোন কিছু শুনতে পাচ্ছেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ