• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

খাগড়াছড়ির দীঘিনালায় গোলাগুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2019   Monday

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বড়াদম এলাকায় সোমবার সকালে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মেরুং বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫২) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)। নিহত ভুজেন্দ্র চাকমা (৫২), তিন সন্তানের জনক বলে জানা গেছে। নিহতরা ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।


আইন-শৃংখলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বড়াদম এলাকায় ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল অবস্ধান করছে বলে জানতে পারে নিরাপত্তা বাহিনী। এতে উক্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি টহল দল ওই এলাকায় গেলে এতে সন্ত্রসীরা টের পেয়ে গুলিবর্ষন করে। এসময় উভয়ের মধ্যে ১০ থেকে ১৫ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থলে নবীন জ্যোতি চাকমা,ভূজেন্দ্র চাকমা ও রুচিল চাকমা ওরফে রাসেল নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি আমেরিকান তৈরী এম ৪ অটোমেটিক কার্বাইনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর পর পুরো এলাকায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে বলে জানান বড়াদম এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ। নিহতরা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।


খাগড়াছড়ির সার্কেল এসপি মোঃ রওনক আলম জানান দীঘিনালা বড়দাম আর্মি ক্যাম্প থেকে সংবাদের ভিত্তিতে দোজা পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ তিনটি লাশ উদ্ধা করা হয়, বর্তমানে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ