• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ভুমি বিরোধ নিয়ে রাঙামাটি শহরের কলেজ গেটে উত্তেজনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2019   Friday

রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় ভুমি বিরোধ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় অপ্রীতিকর কোন পরিবেশ সৃষ্টি হতে পারেনি জানিয়েছেন স্থানীয়রা।

 

শুক্রবার সকাল ১১ টায় কলেজ গেট পাহাড়িকা বাস কাউন্টারের পাশে একটি কাঠের দোকান নির্মাণকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দেয়। একপক্ষ কাজ করতে গেলে অপর পক্ষ গিয়ে বাধা দেয়।

 

স্থানীয়রা জানান, পাহাড়িকা বাস কাউন্টার এলাকার আশাপাশে ৫৪ শতক জমি মালিকানা দাবী করে  সাবেক যগ্ম জজ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ানের ভাতিজা চন্দ্রজিত দেওয়ান ও প্রয়াত ডাক্তার  একে দেওয়ানের মেয়ের জামাই অব সেনা কর্মকর্তা মো. আবু ইসহাক ইব্রাহিম। বর্তমানে জায়গাটি দীপেন দেওয়ানদের দখলে আছে।

 

শুক্রবার সকালে একজন ফল বিক্রেতা সেখানে একটি দোকান নির্মাণ করে জায়গাটি বেদখলের কাজ শুরু করে। এ খবর পেয়ে  দীপেন দেওয়ানের ভাতিজা চন্দ্রজিত দেওয়ান বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে এ্যাডভোকেট দীপেন দেওয়ান  বলেন, এ বিরোধ নিয়ে  একটি মামলা আদালতে বিচারাধীন আছে।  আদালত যে রায় দেবে সেটি আমরা মেনে নিব। কিন্তু একে দেওয়ানের জামাই আইন অমান্য লোক লাগিয়ে দিয়ে জোর করে বেদখল করতে এসেছে। এ বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।

 

ঘটনাস্থলে উপস্থিত ডা. একে দেওয়ানের আত্মীয় দাবী করা এক যুবক নাম প্রকাশ না করে বলেন,  ২০১৫ সালে  আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। তাই আমরা কাজ করছি। এখন যেহেতু কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কাজ করব না।

 

ঘটনাস্থলে উপস্থিত রাঙামাটি কোতয়ালী থানার এস আই সাগর বলেন, কোন উত্তেজনা হয়নি। উভয় পক্ষকে আইন মেনে শান্ত থাকতে অনুরোধ করেছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ