• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে বই উৎসবের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2020   Wednesday

নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় বুধবার রাঙামাটিতেও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব উদযাপন করা হয়েছে।

 

সদর উপজেলার গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্ভোধন করেন। এ সময়  জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোতাহার হোসেন’সহ জেলা শিক্ষা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এরপর পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা দুপুর ১২ টায় শুকরছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ১টায় নানিয়ারচর উপজেলার বগাছড়ি পূনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

 

বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়াম্যান বলেন, শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে নতুন প্রজন্মের মেধা বিকাশের ক্ষেত্রে স্কুল-কলেজের পাশাপাশি খেলাধুলা, বইপড়া, সৃজনশীল শিক্ষা এবং নৈতিক শিক্ষাসহ সকল ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি মাতা-পিতাকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, লেখাপড়ার মাননোন্নয়ন হলেই প্রকৃত উন্নয়ন সাধিত হবে। ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়তে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তেমনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আগামী প্রজন্মকে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ সময় তিনি ছেলে-মেয়েরা যাতে বিপথগামী না হয় সেদিকে লক্ষ্য রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

 

তিনি অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, শুধু ভাল ফলাফল করলে চলবেনা শিক্ষার্থীদের ভাল মানুষ করার পাশাপাশি সু নাগরিক হিসেবে গড়ে তোলাও আপনাদের দায়িত্ব।

 

এদিকে নতুন বই দেওয়ার এ আয়োজনকে শিক্ষার্থী আর শিক্ষকরা উৎসবের মতই পালন করছেন। নতুন বইগুলো হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের সেকি বাঁধভাঙ্গা উল্লাস। বই হাতে পেয়েই শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ