• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শহরে আবারো বৃদ্ধি পেয়েছে মোটর সাইকেল চুরি

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2020   Sunday

পর্যটনখ্যাত রাঙামাটি শহরে আবারও বৃদ্ধি পেয়েছে মোটর সাইকেল চুরির ঘটনা। দিনে দুপুরে সরকারী দপ্তর থেকে কৌশলে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে চোরের দল। তবে এ ব্যাপারে তেমন কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না প্রশাসনের।


জানা গেছে, গেল ১২ জানুয়ারী সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ থেকে বোর্ডের এক কর্মকর্তার হিরো হোন্ডা (রাঙ্গামাটি হ-১১০৯৭৩) মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া যায়। এর আগে গত ২৬ নভেম্বরও বোর্ড প্রাঙ্গন হতে বোর্ডের আরেক কর্মকর্তা জ্যোতির্ময় চাকমা’র হিরো হোন্ডা মোটর সাইকেল (রাঙামাটি-হ-১১-০৯৭৪) চুরি হয়। অজ্ঞাত এই চোরের দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্য গ্রহণে এ বিষয়ে বোর্ডের এক কর্মকর্তা রাঙামাটি কোতয়ালী থানায় মামলা ও আরেক কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরী করেছেন (জিডি নং- ৬৪০/১৯) বলে জানায় ভুক্তভোগীরা।
এদিকে গেল ৬জানুয়ারী সকাল ১০.৪৮মিনিটে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে হিরো হোন্ডা গ্ল্যামার (চট্টমেট্রো-হ-১৭-৪০৩১) মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া যায়। যার মূল্য ১লক্ষ ৫২ হাজার ৫শত টাকা দাবী করেন ভুক্তভোগী শহরের ট্রাইবেল অফিসার্স কলোনীর সপ্তর্ষি দেওয়ান।


সপ্তর্ষি দেওয়ান জানান, গেল ৬ জানুয়ারী সকাল ১০টা সময় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে তার হিরো হোন্ডা গ্ল্যামার মোটর সাইকেলটি রেখে জেলা প্রশাসক কার্যালয়ে তার ব্যাক্তিগত কাজে প্রবেশ করে। কিন্তু রেখে যাওয়া স্থানে এসে কিছুক্ষণ পর দেখা যায় মোটর সাইকেলটি গায়েব। এ কিছুক্ষনের মধ্যে চোর গাড়িটি চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোজাখুজির পর জেলা প্রশাসনের সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় গাড়িটি কৌশলে চোরে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৩, তারিখ-০৭/০১/২০২০)। কিন্তু অদ্যবধি গাড়ী ও চোরের কোন সুরাহা মেলেনি বলে তিনি আক্ষেপ করে জানান, জেলার একটি উচ্চ পর্যায়ের কার্যালয় প্রাঙ্গণ থেকে এমন চুরি মেনে নেওয়া যায়না। এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।


অন্যদিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের গাড়ী চালক অজয় ত্রিপুরা জানান, গত ২৯ জানুয়ারী ২০১৯ সালে সকাল ৯টায় পরিষদ কার্যালয়ের নীচ তলায় গাড়ী রাখার স্থানে তার মোটর সাইকেল হিরো হোন্ডা প্যাসন প্রো (রাঙ্গামাটি-হ-১১-০৬৪০) গাড়িটি রেখে উপরের তলায় দাপ্তরিক কাজ সেরে নীচ তলায় গাড়ী রেখে যাওয়া স্থানে এসে দেখা যায় মোটর সাইকেলটি গায়েব। সাধারণ ডায়েরি ও সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে কোতয়ালী থানায় জমা দিলেও এখনো পর্যন্ত কোন সুরাহা বের করতে পারেনি প্রশাসন।


এ সময় অনেকে অভিযোগ করে বলেন, প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। পূর্বে প্রশাসন থেকে একবার পদক্ষেপ গ্রহণ করলে চুরি হওয়া মোটর সাইকেল’সহ চোরের দলকে গ্রেপ্তার করতে দেখা যায়। তারপর এ পদক্ষেপ অনেকটা ঝিমিয়ে পরলে চোরের দল আবার সক্রীয় হয়। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মোটর সাইকেল মালিকগণ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ