• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএসের এমএনলারমা গ্রুপের এক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2020   Sunday

রাঙামাটির লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের বান্দরতলা ছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রোববার পান্ডব চাকমা(৪০) নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে প্রতিপক্ষ  জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপকে দায়ী করেছে। তবে সংগঠনটির পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের দুর্গম বান্দরতলা ছড়া এলাকায় জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের কর্মী অর্জুন চাকমা(২৭) ও পান্ডব চাকমা(৪০) সংগঠনিক কাজে যান। এসময় আগে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্যে গুলি করলে ঘটনাস্থলে পান্ডব চাকমা মারা যান এবং অর্জুন পালিয়ে যেতে সক্ষম হলেও বর্তমানে তিনি নখোঁজ রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। 

 

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের বাঘাইছড়ি থানা শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমিতাব চাকমা এ ঘটনার জন্য প্রতিপক্ষ জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন তার দলের সমর্থক তান্ডব চাকমাকে বাড়ি থেকে ধরে নিয়ে জেএসএসের  লোকজনেরা গুলি করে হত্যা করে।  তিনি দোষীদের শাস্তির দাবী জানান। তবে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের  বাঘাইছড়ি থানা শাখার সাধারন সম্পাদক ত্রিদিব চাকমার এ ঘটনার সাথে জতি থাকার কথা অস্বীকার করেছেন। তিনি দাবী করে বলেন  এনএম লারমা গ্রুপের মধ্যে দলীয় কোন্দলে কারনে এই ঘটনা ঘটেছে। এখানে জনসংহতি সমিতির সন্তু লারমা দল কোনভাবেই জড়িত নয়।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ নূর জানান, ঘটনাটি শুনেছি স্থানীয় লোকজনদের কাছ থেকে। ঘটনা শুনার পর যৌথ বাহিনীর একটি ফোর্স ঘটনাস্থলে গেছে। তারা ফিরে আসলে বিস্তারিত বলা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ