• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাইখালীতে ভাড়ায় চালিত হোন্ডা চালক ৪ দিন ধরে নিখোঁজ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2020   Monday

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজার এলাকায় বসবাসরত ভাড়ায় চালিত  হোন্ডা চালক অংহ্লা থুই মারমা (৩০), পিতা- হ্লাথোয়াই প্রু মারমা,গ্রাম- কারিগর পাড়া বাজার,ডাক- রাইখালী,উপজেলা- কাপ্তাই,জেলা-রাঙামাটি গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। গত ১৭ জানুয়ারী সকাল প্রায় ১০টা থেকে সে নিখোঁজ রয়েছে।

 

 স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,ঘটনারদিন সকালে অংহ্লা থুই মারমা প্রতিদিনের মতো নিজ হোন্ডায় কারিগর পাড়া বাজার থেকে যাত্রী নিয়ে দুর্গম ভালুকিয়া- মেরিছড়ার উদ্দেশ্যে রওনা করে। এরপর হতে সে আর বাড়ি ফিরেনি। অংহ্লা থুই মারমার কারিগর পাড়া বাজারে একটি মুদি দোকানও রয়েছে।সে মুদি দোকানের পাশাপাশি ভাড়ায় হোন্ডা চালায়। সে স্ত্রী আমুইমা মারমা ও ৫ বছর বয়সি এক সন্তান নিয়ে ওই দোকানেই বসবাস করতেন।এব্যাপারে যোগাযোগ করা হলে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চন্দ্রঘোনা থানার ওসি(তদন্ত) সাইফুল আজম বলেন,লোকমুখে ঘটনাটি শুনেছি।তবে এব্যাপারে থানায় এখনো কেউ মামলা করেনি।

 

উল্লেখ্য,গত প্রায় এক বছর ধরে রাইখালী ইউনিয়নে সশস্ত্র পার্বত্য সন্ত্রাসীরা একের পর এক খুন,ডাকাতি,অপহরনের ঘটনা ঘটিয়ে চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ