• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সাজেকে এক যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2020   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার সাজেক ইউনিয়নে নাঙ্গলপাড়া গ্রামে ভাগ্যধন চাকমা (৩৩) নামের এক যুবক-কে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপরের একই ইউনিয়নের নিহতের নাঙ্গলপাড়া বাড়ীর তিন কিলোমিটার দুরে একটি একটি পাহাড়ের তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ৫-৬জনের একদল সন্ত্রাসী সাজেক ইউনিয়নের দুর্গম নাঙ্গলপাড়া এসে ঘুম থেকে তুলে ভাগ্যধন চাকমাকে কাজের কথা বলে নিয়ে যায়। পরে ওই রাতে তিনি আর ফিরে আসেনি। এরপর মঙ্গলবার সকালের দিকে বাড়ি না আসায় নিহতের স্ত্রী তার আত্মীয়-স্বজনরা চারদিক খোঁজাখুজি করে। এক পর্যায়ে দুপুরের দিকে বাড়ির থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে তার স্বামীর ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।


স্ত্রী জবারাণী চাকমা জানিয়েছেন, আমার স্বামীকে গভীর রাতে একদল লোক কাজ আসে বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তিনি আর ফিরে আসেননি এবং খোজাখুজির এক পর্যায়ে তার স্বামীর ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। তিনি আরো জানান, কেন বা কারা আমার স্বামীকে নৃশংস ভাবে হত্যা করেছে তার কারণ সম্পর্কে জানি না। তবে যারা এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তাদের অভিলম্বে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসরাফিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ভাগ্যধন ওই এলাকার এলাকার মৃত বরুন বিকাশ চাকমার ছেলে। কারা লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাতান্ডের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ