• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বরকলে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2020   Saturday

রাঙামাটির বরকলে কাপ্তাই হ্রদের পানিতে  ডুবে রিমেশ চাকমা(২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।  শনিবার কলাবুনিয়া বাজারঘাট থেকে  ঝাক্কোবাজেই পাড়ায় নৌকাযোগে পারাপারের সময় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে তিনি নিখোজ হন।

 

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সকালের দিকে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নে কলাবুনিয়ার সাপ্তাহিক হাটে যান রিমেশ চাকমা ও তার মা ঝরবি চাকমা। বাজার থেকে বেচাকেনা শেষে বাড়ীতে ফেয়ার সময় কলাবুনিয়া বাজারঘাট থেকে  ঝাক্কোবাজেই পাড়ায় নৌকাযোগে পারাপারের সময় হঠাৎ  তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয় ডুবুরিরা অনেক খোঁজাখুজি করার পরও তাকে উদ্ধার করতে পারেনি।  নিখোঁজ রিমেশ চাকমা একজন বাক- প্রতিবন্ধি ও মৃগী রোগী ছিলেন। তার পিতার নাম  স্বর্ণ কুমার চাকমা।

 

ভূষনছড়া ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ তৈমির আলীর  জানান, রিমশে চাকমা এবং তার মা ঝরবি চাকমা কলাবুনিয়া বাজার থেকে বেচাকেনা শেষে  বাড়ীতে যাওয়ার উদ্দেশ্য পারাপার হওয়ার সময় নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বরকল মডেল থানার কর্মকর্তাকে অবগত করা হয়েছে। স্থানীয় ডুবুরিরা এখনো তার লাশ উদ্ধার করতে পারেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ