• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে স্কুল ফিডিং এর প্রোগ্রামের অংশ হিসেবে শিশুদের মাঝে খেজুর বিতরণ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2020   Monday

রাঙামাটিতে স্কুল ফিডিং এর প্রোগ্রামের অংশ হিসেবে সোমবার সাপছড়ি ইউনিয়নের বড় পাড়া কেন্দ্রে শিশুদের মাঝে কাতার সরকারের দেয়া খেজুর বিতরণ করা হয়েছে।


বড় পাড়া কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়াল্ড ফুড প্রোগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাস্টেনেবল সোসাল সার্ভিস এর সহায়তায় ও আশিকা ডেভেপ্টমেন্ট এসোসিটের উদ্যোগে খেজুর বিতরনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জহরা উপমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়াল্ড ফুড প্রোগ্রামের রাঙামাটির কর্মকর্তা ইলোরা চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাস্টেনেবল সোসাল সার্ভিস এর পরিচালক জানে আলম, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক হোসনে আরা বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাস্টেনেবল সোসাল সার্ভিস এর উপ-পরিচালক মঞ্জু মনস ত্রিপুরা,সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা।


অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত সাপছড়ি ইউনিয়নের বড় পাড়া কেন্দ্রের শিশুদের মাঝে কাতার সরকারের দেয়া খেজুর বিতরণ করেন। এর আগে জেলা প্রসাশক বড় পাড়া কেন্দ্র পরিদর্শন করেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্কুল ফিডিং এর উদ্দেশ্য হচ্ছে আগামী ও বর্তমান প্রজন্মকে মানসম্মত শিক্ষা দেয়া। যাতে টাকার অভাবে বই ও ঝড়ে না পড়ে তার জন্য সরকার সব কিছুই চালাচ্ছে। যাতে প্রত্যেক বাচ্চা লেখাপড়া আওতায় আসতে পারে।


তিনি আরো বলেন, পাড়া কেন্দ্র থেকে বাচ্চাদের লেখাপড়া শুরু হয়। ছোট বেলা থেকে তারা পড়ালেখা করে কাংখিত পর্যায়ে যেতে পারে।


তিনি বলেন, আমাদের দেশ এখন খাদ্য স্বয়ং সম্পন্ন। তবে বাচ্চারা পুষ্টির দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে। পুষ্টিকর খাদ্য তাদের দিতে হবে। দোকানের বিভিন্ন মূখরোচক খাবার না দিয়ে তাদের দেশীয় ফলমূল কাওয়াতে হবে। বাচ্চাদের মেধায় উন্নতি করতে হলে গরু দুধ খাওয়াতে হবে। তবে এই খেজুরের মধ্যে প্রচুর খনিজ গুনের খাদ্য রয়েছে।


জেলা প্রশাসক আরো বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে এগিয়ে যাবে। তাই এই লক্ষ্যে পৌছাতে সবাইকে এগিয়ে আসতে হবে।


তিনি বলেন, আশিকা ডেভেপ্টমেন্ট এসোসিট রাঙামাটি জেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজসহ সমাজের বিভিন্ন মহৎ কাজ করে যাচ্ছে। এ জন্য আশিকা ডেভেপ্টমেন্ট এসোসিটকে ধন্যবাদ জানাচ্ছি।

 

উল্লেখ্য, তিন পার্বত্য জেলায় স্কুল ফিডিং এর প্রোগ্রামের অংশ হিসেবে কাতার সরকার ১৫৮ মেট্রিক টন খেজুর বরাদ্দ দেয়। এর মধ্যে রাঙামাটি জেলায় ১৪শ ৯২ পাড়া কেন্দ্রের প্রায় সাড়ে ১৩ হাজার শিশুদের ২৪ দশমিক ৫৮ মেট্রিক টন খেজুর বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ