• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে কিল্লামুড়ায় শিক্ষা উপকরণ বিতরণ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2020   Thursday

রাঙামাটিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে কিল্লামুড়া ত্রিপুরা গ্রামে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

সরস্বতী  পুজোর উপলক্ষে কিল্লামুড়া ত্রিপুরা গ্রামে অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করেন রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সজিব ত্রিপুরা, কাউখালী কলেজের প্রভাষক রাজন ত্রিপুরা, কিল্লামুড়ার মহিলা ইউপি সদস্য জীবনেশ্বরী ত্রিপুরা, কিল্লামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটি সভাপতি মাধুরী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরা, মহিলা কারবারী নির্মরা ত্রিপুরা প্রমুখ।

 

পরে কিল্লামুড়া ত্রিপুরা গ্রামের অসহায় ১২০জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

 

বই বিতরণে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা বলেন, পড়ালেখা ছাড়া কোন সম্প্রদায় উন্নয়নের শিকরে যেতে পারে না। তাই পড়া লেখার মাধ্যমে সমাজে প্রত্যেকে এগিয়ে যেতে হবে। আর আমাদের প্রত্যেকটি ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামে শিক্ষার আলোয় আলোকিত করতে এইসব বই ও শিক্ষা উপকরণ বিতরনের মাধ্যমে।

 

তিনি বলেন, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম উদ্যোগে যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করছে তা খুবই মহৎকাজ। তাই এই কাজ আমাদের কাছে স্বরনীয় হয়ে থাকবে। যে যত পড়া লেখা করবে সে তত সমাজে আলোকিত করে ত্রিপুরা সম্প্রদায়ের মুখ উজ্বল করবে। আর এটাই হোক আমাদের মূল লক্ষ্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ