• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

মহালছড়িতে আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2020   Saturday

শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল মেহেদী হাসান পিএসসি। কলেজ গর্ভনিং বডির সভাপতি ক্যাচিংমিং চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি জোন এর উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুরুল হাসান পিএসসি, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা দেবাশীষ দাশ, সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ থৈহলাউ মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারিকা চাকমা ও দীপিকা খীসা।


বিদায় ও বরণ অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর একাডেমিক ভবণ নির্মান উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রিধান অতিথি বলেন, বর্তমান শিক্ষার্থী যাঁরা তাঁরা আগামী দিনের ভবিষ্যত। সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সেনাবাহিনীও দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সকলকে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ