• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে নিহত ১, আহত ২৭

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2020   Friday

শুক্রবার রাঙামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে ঘটনাস্থলেই বাসের হেলফার নিহত হয়েছেন।  তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন, ২৭ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা গেছে,শুক্রবার সকালের দিকে চট্টগ্রাম ছেড়ে একটি পিকনিক পার্টির বাস রাঙামাটি যাচ্ছিল। পথে প্রায় রাঙামাটি শহরের কাছাকাছি সাপছড়ির শালবন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল পাঠানো হয়। এতে ঘটনাস্থলে বাসের হেলফার নিহত হন। এ ঘটনায়  ২৭জনের মধ্যে ১২জনের নাম পাওয়া গেছে। আহতরা হলেন-মোঃ শামীম (২২), মোঃ সোহাগ(২১),সজল(৩৫),রাহিমা(১৮), সুজন(২১),মোঃ আমিরুল(২২)মোঃ কাউসার (২০), মোঃ রাজু আহম্মদ(৩০),মোঃ মিজান(২৩),মোঃ আজরুল ইসলাম(২৩),মোঃ শাকিল (১৮)ও মোঃ আনোয়ার হোসেন (২৬)।

 

কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ নুর বলেন,সড়ক দুর্ঘটনা ঘটনার সাথে সাথে পুলিশ দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বাস দুর্ঘটনায় প্রায় ২৭জন আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। বাসটি উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়েছে। নিহত বাসের হেলপারের ময়না তদন্তের পর ওয়াশিরদের বুঝিয়ে দেওয়া হবে।

 

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডাঃ শওকত আকবর বলেন, এপর্যন্ত ২৭ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ৩জনের গুরুতর অবস্থা তাদের ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ