• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

দ্বিতীয় শিফট চালুর দাবীতে কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2020   Sunday

দ্বিতীয় শিফট চালুর দাবীতে রোববার রাঙামাটির কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকের  ইনষ্টিটিউেটর  শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।  

 

সকাল ৯টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ১ম শিফটের সকল ক্লাশ বন্ধ করে দিয়ে সড়ক অবোরধ করে আন্দোলনের ডাক দেয়। এক পর্যায়ে প্রশাসনের সাথে আলোচনার ফলে সড়ক থেকে সরে এসে শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় আন্দোলন করে।

 

আন্দোলনরত শিক্ষার্থী শাফিন সরকার,সাদমান হোসেন,সাগর হাসান,আমিনুর ইসলাম, সুকন্যা বড়ুয়া ও সফিকুর রহমান জানান,২য় শিফটের ক্লাশ পুনরায় চালু,আলাদা শিক্ষক নিয়োগ,২য় শিফট নিয়ে যাতে কোন ধরনের বৈষম্য না হয় তার নিশ্চয়তা প্রদান, শিক্ষার্থী অনুযায়ী ব্যবহারিক সামগ্রী প্রদান,ল্যাব ও ক্লাশ রুম সংকট সমাধান করা,পর্যাপ্ত আবাসন ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর দাবি জানান তারা। এদিকে,  ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তনা দিয়ে বলেন, তোমরা ধর্য্য ধারণ কর, এর একটি সমাধান হবে।

 

অপরদিকে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে তাদের দাবী সমুহ উল্লেখ পূর্বক একটি স্বারক লিপি দেওয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা শাফিন সরকার।

 

শিক্ষার্থীরা জানান,  আমরা ক্লাশ করতে চাই,আমরা ক্লাশে ফিরতে চাই। আমাদের মাঠে নামতে বাধ্য করা হচ্ছে। ২য় শিফটের শিক্ষার্থীরা দীর্ঘ দিন যাবৎ কোন ক্লাশ না হওয়ার ফলে বিভিন্ন কর্মসুচী এবং ক্যাম্পাস এলাকায় আন্দোলন করে চলেছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ