• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাটিরাঙ্গায় বিজিবি ও এলাকাবাসীর সংর্ঘষে বিজিবি সদস্যসহ নিহত ৫

পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2020   Tuesday

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বিজিবি ও এলাকাবাসীর সংর্ঘষে বিজিবি সদস্যসহ নিহত ৫জন হয়েছে। উপজেলার ১নং ওয়ার্ডের বটতলি গাজিনগর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা সময় ব্যক্তি মালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি’র সাথে ও গ্রামবাসীর সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগান মালিক সাহাব মিয়া মঙ্গলবার সকালের দিকে তার নিজের বাগান থেকে বেশকিছু গাছ কাটেন। গাড়িযোগে নেওয়ার সময় গাছগুলো অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করে তাদের হেফাজতে নিতে চায়। এক পর্যায়ে পুরো এলাকাবাসী সমবেত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করলে এলাকবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বিজিবি সদস্যরা জড়ো হওয়া লোকদের নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই বিজিবি সদস্য মোঃ শাওন, বাগান মালিক সাহাব মিয়া প্রকাশ মুছা (৫৭), সাহাব মিয়ার ছেলে আহম্মদ আলী, এলাকাবাসী মোঃ আলী আকবর হাসপাতালে নিহত হয়। নিজের স্বামী ও সন্তানের মৃত্যু সংবাদ শুনে সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় মো: মফিজ মিয়া ও মো: হানিফ নামের দুই গ্রামবাসীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে মফিজ মিয়া পথিমধ্যে মারা গেছেন বলে জানিয়েছেন মাটিরাঙার পৌর মেয়র।


স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বিজিবি সদস্যসহ দুই জনের মরদেহ মাটিরাঙা উপজেলা হাসপাতালে এবং দুই জনের মরদেহ উদ্ধোরের কাজ চলছে।

 

মাটিরাঙ্গা পৌর মেয়র সামছুল হক পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গাছ কাটাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।


জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো: আব্দুল আজিজসহ প্রশাসনের উর্ধতন কর্মকতারা পরিদর্শনে করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

 

তিনি আরো জানান, এ ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।  তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ