• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2020   Tuesday

মঙ্গলবার রাঙামাটির সদর উপজেলা কতুকছড়ি বাজার এলাকায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে  অস্ত্রসহ শংকদীশ কুমার বড়ুয়া(৪৬) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ৩রাউন্ড গুলি, চাদাবাজির রশীদ বই ও টাকা উদ্ধার করা হয়।

 

জানা যায়, মঙ্গলবার সকালের দিকে সদর উপজেলা কতুকছড়ি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অপারেশন দল ও র‌্যাব ৭ এর চট্টগ্রামের যৌথ অভিযান চালায়। এসময় শংকদীশ কুমার বড়–য়াসহ তার সঙ্গীরা কাঠ ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে  চাঁদা আদায় করছিল। এসময় অভিযানের টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও শংকদীশ কুমার বড়–য়াকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ৩রাউন্ড গুলি,ইউপিডিএফ ও জেএসএস এর চাদা আদায়ের রশিদ বই, কিছু টাকা পাওয়া যায়। আটক ব্যক্তি রাঙামাটি জেলার বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজেশে চাদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে রাঙামাটি কতোয়ালী থানায় চাদাবাজির মামলা রয়েছে। 

 

র‌্যাব  ৭ এর চট্টগ্রামের  কর্মকর্তা মেজর মুশফিক জানান, অস্ত্রসহ  আটক শংকদীশ কুমার বড়–য়া স্থানীয় কাঠ ব্যবসার আড়ালে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ(মূল দল) ও জেএসএসর রেশন, পোষাক অস্ত্র গোলাবারুদসহ অর্থনৈতিক কর্মকান্ডে কাজ করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।

 

অপরদিকে গেল সোমবার বিকালে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণতান্ত্রিক ইউপিডিএফ নেতা তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫জন হত্যা মামলার আসামী দিগন্ত চাকমা (৩১) কে আটক করেছে। তিনি দীর্ঘ দিন ধরে ইউপিডিএফের  মূল দলের হয়ে নানিয়ারচরের ১৭ মাইল, বেতছড়ি ও কেংগালছড়ি এলাকায় হত্যা, অপহরণ, চাদাবজিসহ বিভিন্ন রাষ্ট্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিল।  তাকে নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে, ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা  শঙ্খদীশ কুমার বড়ুয়া একজন কাঠ ব্যবসায়ী ও নানিয়ারচর সদর ইউপি’র ৯ নং ওয়ার্ডের মেম্বার দিগন্ত চাকমা কোন সময় ইউপিডিএফের কর্মী ছিলেন না।  সম্পূর্ণ মিথ্যাভাবেই তাদেরকে ইউপিডিএফ কর্মী হিসেবে জড়িত করা হয়েছে বলে দাবী করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ