• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ নিহতদের
লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2020   Wednesday

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাজীনগরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৪ ব্যক্তির ময়না তদন্ত রাতের মধ্যেই সম্পন্ন হয়। বুধবার সকালে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এদিকে ঘটনার একদিন পরও এখনো মামলা হয়নি।

 

জানা যায়, খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাজীনগরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৪ ব্যক্তির ময়না তদন্ত রাতের মধ্যেই সম্পন্ন হয়। বুধবার নিহতদের জানাজা আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। পরে সাহাব উদ্দিন, আলী আকবর ও আহম্মেদ আলী ১০ নং আলুটিলা ইসলামপুর কবর স্থানে ও মফি মিয়াতে গাজী নগর  কবরস্থানে তাদের দাফন করা হয়।

 

জানাজায় নিহত সাহাব মিয়ার ছোট ভাই আবু বকর সিদ্দিক এই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে দোষেিদর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

 

জানাজায় মাটিরাঙ্গা পৌর মেয়র শামশুল হক,উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভীবিষন কান্তি দাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামশু উদ্দিন ভূইয়া ও এলাকার হাজারো লোকজন অংশ গ্রহন করে। তাদের মৃত্যুতে এলাকায় শোেকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তার সার্থে এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে নিহত বিজিবি সদস্যেল লাশ বরগুনায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, মঙ্গলবার বেলা পোনে ১২টার দিকে জেলার মাটিরাঙ্গার গাজীনগরে গাছ পরিবহন নিয়ে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে গুলিতে নিহত হন এক বিজিবি সদস্যসহ ৫জন। আহত এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ