• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় পাহাড় কাটার দায়ে দেড়লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2020   Saturday

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পাহাড় কাটার অভিযোগে হাজী ব্রিক ফিল্ডকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০- ৪ এর (ক) ও (চ) ধারায় এ জরিমানা করা হয়।

 

শনিবার  দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের শনখোলা পাড়ায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ এ জরিমানা করেন। এসময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, দীঘিনালা থানার এসআই পীযুষ কান্তি দে এবং তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি এড়িয়ে দীঘিনালার গহীন শনখোলা এলাকায় হাজী ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী মোঃ নাছির উদ্দিন স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ইট বানানোর জন্য মাটি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পেয়ে তাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কাটবে না মর্মে আদালতের নিকট মুচলেকা প্রদান করেছে মোঃ নাছির উদ্দীন। যেকোন ধরনের পাহাড় কাটা বে-আইনি ও শাস্তিযোগ্য অপরাধ। পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ