• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

করোনায় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে রাঙামাটিতে পুলিশ কঠোর অবস্থানে

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2020   Thursday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রাঙামাটিতে পুলিশ যানবাহন চলাচলে কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ শহরের মধ্যে যানবাহন চলাচলে কঠোর অবস্থানে নেমেছেন। শহরের গুরত্বিপূর্ণ বেশ কটি পয়েন্টে করোনা প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি করতে অস্থায়ী পুলিশ চেক পোষ্টও বসানো হয়েছে।


এসব চেক পোষ্টগুলোতে পুলিশের সহকারি পুলিশ সুপারগণ দায়িত্ব পালন করতে দেখা গেছে। সাথে ছিলেন জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক,পুলিশ সাজেন্ট ও পুলিশকনস্টেবলরা। এসময়ে তারা মোটরসাইকেলে হেলমেট নিশ্চিত,গণপরিবহন নিষিদ্ধ ও দলে দলে লোকজন ঘুরাঘুরি না করার উপর জোর দেন।


বৃহস্পতিবার সকালের দিকে এসব অস্থায়ী চেক পোষ্ট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(সার্বিক ও প্রশাসন) মো.ছফি উল্লাহ।


শহরের হ্যাপীর মোড় এলাকায় চেক পোষ্টে উপস্থিত( পুলিশ শিক্ষনবীশ ক্যাডার) সহকারি পুলিশ সুপার মো.সোহেল উদ্দিন ও সহকারি সুপার মো. রকিবুল হাসান বলেন, করোনা প্রতিরোধে জনসচেতনতা আরো একটু বৃদ্ধি করা সে লক্ষে পুলিশ সুপার মো. আলমগীর কবীরের নির্দেশে আমরা চেক পোষ্ট বসিয়ে জনগণকে সচেতন করছি। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়, বিনা প্রয়োজনে ঘুরাফেরা না করা,মোটরসাইকেলে দুজন না উঠা, হেলমোট ব্যবহার নিশ্চিত করা ও দল বেঁধে না ঘুরা। এসব ব্যাপারগুলো জনগণকে সুনিশ্চিত করতে পুলিশ অস্থায়ী পুলিশ চেক পোষ্ট বসানো হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার(সার্বিক ও প্রশাসন) মো.ছফি উল্লাহ বলেন,সকরোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য ও লোকজন যেন বিনা প্রয়োজনে ঘর থেকে অযাথা মোটরসাইকেল নিয়ে ঘুরাফেরা না করে সেজন্য পুলিশ প্রকট গরমের মধ্যে পুলিশ চেক পোষ্ট বসাইয়ে যানবাহ চালক ও মালিকদের সচেতন করছে।


তিনি আরো বলেন, প্রতিদিন পুলিশ জনগণকে সচেতন করতে মাইকিং,সেনাবাহিনী টহল দিচ্ছে তার পরও লোকজন হাট বাজারে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ