• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাপ্তাইয়ে নৌ-বাহিনীর সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৭ জন করোনায় আক্রান্ত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2020   Tuesday

রাঙামাটির কাপ্তাই উপজেলায় নৌ- বাহিনী এক সদস্য ্ও স্বাস্থ্যকর্মীসহ আরো নতুন করে ৭ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।  সোমবার (১ জুন) রাতে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে কাপ্তাইয়ের এই ৭ জন করোনা সনাক্ত হয়।  রাঙামাটি জেলার সিভিল সার্জন দপ্তরে কর্মরত মেডিকেল অফিসার জেলা করোনা বিষযক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে আক্রান্তদের মধ্য ২ জন পুরুষ কাপ্তাই নৌ-বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্য এবং ৪ জন মহিলা এরা নৌ-বাহিনী পরিবারের সদস্য।  এছাড়া, আক্রান্ত অপর ১ জন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান।

 

ডাঃ মাসুদ আরো জানান, এরআগে একজন নৌ-বাহিনীর কর্মকর্তার করোনা পজেটিভ আসায় তার সংস্পর্শে আসা লোকদের গত ২৮ মে নমুনা নেওয়া হয়। তাদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ আসে। এদিকে করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মী তাদের নমুনা সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে পারে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান। গত ২৮ মে তারও নমুনা নেওয়া হয়।

 

তিনি আরও জানান, বর্তমানে তাদের শরীরে অন্য কোন লক্ষন না থাকায় তারা নিজ নিজ বাসভবনে  হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা  নেবেন বলে জানান ডাঃ মাসুদ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ