• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

অবৈধভাবে পাচারকালে মানিকছড়িতে চিরাই কাঠসহ বাস আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2015   Wednesday

অবৈধভাবে কাঠ পাচারের সময় বুধবার রাঙামাটির মানিকছড়ি  এলাকায় কাঠসহ একটি বাস আটক করেছে বন বিভাগ।

 

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  ফরেস্ট রেঞ্জার মোঃ গাজী শফিউল আলমসহ আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা গোপণ সংবাদের  ভিত্তিতে একটি বাস(চট্টমেট্টো-জ)  উদ্দেশ্য যাওয়ার সময় মানিকছড়ি বাসটি আটকের চেষ্টা করে। এসময় বাসটি মানিকছড়ি ফাড়ি পেরিয়ে কিছুদুর গিয়ে পাচারকারীরা বাসটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।  এ ব্যাপারে একটি বনমামলা দায়ের করা হয়েছে( মামলা নং-২৮/মানিক/১৪/১৫)।  আটক বাসটি রাঙামাটি ফরেষ্ট বিভাগে নিয়ে আসা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ফরেষ্ট রেঞ্জার মোঃ রফিকুল আলম।

 

মানিকছড়ি ফরেষ্ট রেঞ্জার মোঃ গাজী শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কাঠ পাচারের বিষয়টি জানতে পেরে ফরেষ্ট বিভাগ,পুলিশ অনান্য সংস্থারা  অভিযান চালান। একটি সংঘবদ্ধ কাঠ পাচারকারী চক্র অবৈধ উপায়ে এ কাঠ পাচারের সাথে জড়িত, তাদের ধরতে বনবিভাগের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ