• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

নিখোঁজ অটোরিক্সা চালক উদ্ধারের দাবীতে
বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা ধর্মঘট

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2015   Wednesday

নিখোঁজ অটোরিক্সা চালক শহীদুল ইসলাম রতনের অবিলম্বে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার থেকে রাঙামাটি শহরে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হবে।

 

বুধবার সন্ধ্যায় রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান। এ সময় সংগঠনের সভাপতি আলী আহম্মদ অলী, সহ-সভাপতি মো. ইউনুচ, যুগ্ম-সম্পাদক মো. হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রবি বড়–য়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, শহীদুল ইসলাম রতন ২৭ মার্চ রাঙামাটি থেকে যাত্রী নিয়ে রাণীরহাট এলাকা থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন নিখোঁজের কোনো সন্ধান দিতে পারেনি। এছাড়া রাঙামাটি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নিখোঁজের উদ্ধারের জন্য পুলিশ ও প্রশাসনের সহায়তা চাইতে গেলে আমরা তেমন কোনো সহায়তা পাইনি। পুলিশ উল্টো একবার রাঙ্গুনীয়া আরেক কাউখালী থানায় যোগাযোগ করার কথা বলে হয়রানি করছে। তাই সংগঠনের পক্ষ এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। অটোরিকশা চালক শহীদুল ইসলাম রতন উদ্ধার না হওয়া পর্যন্ত কোনো অটোরিকশা চলবে না। টানা কর্মসূচি বহাল থাকবে। তিনি নিখোঁজ রতনের সন্ধানে সবাইয়ের সহযোগিতা কামনা করেন।


এদিকে অটোরিকশা চালক রতন নিখোঁজের ঘটনায় রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় নিখোঁজ চালক রতনের পরিবার।


উল্লেখ্য, ২৭ মার্চ বিকালের দিকে তার স্বামী নিজস্ব অটোরিকশায় যাত্রীভাড়া নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাটে এলাকায় যান। এরপর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার সকালে নিখোঁজ স্বামীর উদ্ধোরের দাবীতে নিখোজ রতনের স্ত্রী নাজমা আক্তার ও তার পরিবার সংবাদ সন্মেলন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ