• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে এক নারীকে মারধরের অভিযোগ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2015   Tuesday

রাঙামাটির রির্জাভ বাজারের শুটকিপট্টি এলাকায় সোমবার ধনলক্ষী চাকমা (৪৮) নামে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধন লক্ষী চাকমা রাঙামাটির কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগাদোর গ্রামের দয়াময় চাকমার স্ত্রী।


অভিযোগে জানা গেছে, সোমবার বিকাল ৫টায় ধনলক্ষী চাকমা রির্জাভ বাজারের শুটকিপট্টি এলাকার ব্যবসায়ী মোঃ আকতারের কাছ থেকে শুটকি কিনতে তার দোকানে যায়। শুটকি কিনে এক হাজার টাকার নোট শুটকি দোকানী মোঃ আকতার (৪৩)কে দেয়। আকতার ভাঙতি টাকা না থাকার কথা ধন লক্ষী চাকমাকে জানালে ধন লক্ষী চাকমা শুটকি রেখে তার স্বামীর কাছে ভাংতি টাকা নিতে যায়। টাকা নিয়ে পরে টাকা দিয়ে শুকতি নেয়ার সময় দেখে দোকানী ভাল শুটতি রেখে খারাপ শুটকি রয়েছে। এতে ধন লক্ষী চাকমা শুটকি নিতে অস্বীকৃতি জানিয়ে টাকা ফেরত দেয়ার দাবি জানায়। পরে দোকানদার টাকা ফেরত না দেয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার ধন লক্ষী চাকমাকে মারধর বলে অভিযোগ। পরে অন্য একজন ব্যবসায়ীর সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বরকলের ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা বলেন,ধন লক্ষী চাকমাকে মারধর করা হয়েছে তা অত্যান্ত দুঃখজনক। তবে একজন নারীর উপর এ ধরনের ঘটনা কোন মতেই কাম্য নয়।


কোতোয়ালী থানার এএস আই মোঃ নাজির আহম্দে জানান, ধন লক্ষী চাকমা থানায় নিজে এসে দোকানদার আকতারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
--হিলবিডি২৪.সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ