• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

করোনায় রাঙামাটিতে আরো ৯জন আক্রান্ত, মোট আক্রান্ত ৪৫১জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2020   Monday

করোনায় রাঙামাটিতে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৫১ জনের। 

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, সোমবার সকালের দিকে চট্টগ্রামের বিআইটিআইডির ল্যাব থেকে ২২টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯ জনের পজিটিভ এসেছে। আক্রান্তরা সবাই সদরের বাসিন্দা। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩১৩জন।


তিনি আরো জানান, রাঙামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২১৩৩ জনের। তার মধ্যে ১৮৯১ জনের নমুনা হাতে পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ জন। জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩২৭৮ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১১১২ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬৬ জন। হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩১৮০ জন। বর্তমান কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ