• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দীঘিনালায় কালবৈশাখীর তান্ডবে সেনাবাহিনীর দরবার হল ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2015   Friday
দীঘিনালা মানচিত্র।

দীঘিনালা মানচিত্র।

খাগড়াছড়ির দীঘিনালায় উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলা বৃষ্টিতে বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী বিভিন্ন এলাকায় আঘাত হানে। একই সাথে শুরু হয় শিলাবৃষ্টিও। কালবৈশাখীর ছোবলে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীঘিনালা সেনানীবাসের দরবার হল সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তাছাড়াও সেনা নিবাসের জেসিও মেস, নিরাপত্তা চেক পোষ্টসহ সেনা নিবাস এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ২৮ বীরের অধিনায়ক লে. কর্নেল মহসিন রেজা পিএসসি জানিয়েছেন।


এদিকে উপজেলার বাবুছছড়া, মেরুং, বোয়ালখালী, দীঘিনালা ও কবাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টির তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে মৌসুমী ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি অসংখ্য বসতবাড়ির চালের ঢেউটিন ঝাঁঝরা হয়ে গেছে বলে জানা গেছে।

 

উপজেলা সদরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এলাকার বাসিন্দা লিপি দেওয়ান জানান, শিলাবৃষ্টিতে তার বসতবাড়ির চালের ঢেউটিন ঝাঁঝরা হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে বাড়ির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের মত শিলাবৃষ্টি তিনি জীবনেও দেখেননি এবং এ বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই শিলাবৃষ্টি হয়েছে বলে জানান তিনি।


কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জমান জানান, এবছর যে ভবনটিতে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল কালবৈশাখীর ছোবলে ভবনটি বিধ্বস্ত হয়েছে। বিধ¦স্ত হওয়া ভবনে ষষ্ঠ শ্রেণির ৮০ জন এবং সপ্তর শ্রেণীর ৭২ জন শিক্ষার্থীকে পাঠদান দেয়া হতো। এখন এ শিক্ষার্থীদের কোথায় পাঠদান দেব তা বুঝতে পারছি না।


বোয়ালখালী ইউপি (সদর) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, এ বছর কালবৈশাখী ও শিলাবৃষ্টিসহ প্রকৃতির বিরুপ প্রভাবে সাধারন মানুষ ক্ষতিগ্রস্ত হলেও বরাদ্দ না থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে বরাদ্দ পেলে কালবৈশাখী ও শিলাবৃষ্টিসহ প্রকৃতির বিরুপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতায় ইউনিয়ন পরিষদ অবদান রাখবে বলে জানান তিনি।


এদিকে শুক্রবার দুপুরে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম মাহবুবুল আলম কালবৈশাখীর ছোবলে ক্ষতিগ্রস্ত দীঘিনালা সেনানীবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রাকৃতিক দুর্যোগ দৃঢ়তার সাথে মোকাবেলা করার জন্য সেনা সদস্য ও দীঘিনালাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ