• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে শুভ প্রবারণা পূণির্মা পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2020   Saturday

যথাযথ ধর্মীয় গাম্ভীয্য ও মর্যাদায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ  প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছে।

 

শনিবার সকাল থেকে খাগড়াছড়ির প্রধান প্রধান বৌদ্ধ বিহার গুলোতে নানা আনুষ্ঠানিকতায়  প্রবারণা  পূর্ণিমা পালন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে পঞ্চশীল গ্রহন, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, চুরাশি হাজার বাতি দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ দানানুষ্ঠান ।

 

তবে শনিবার ভোর রাত হতে গুড়ি গুড়ি বৃষ্টির কারনে শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানের কিছুটা ব্যাঘাত ঘটে।

 

খাগড়াছড়ি জেলা সদরের আর্যপুর বন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়। বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদ্দজি মহাস্থবির এই অনুষ্ঠানে বৌদ্ধ নর-নারীদের পঞ্চশীল ও ধর্মদেশনা  প্রদান  করেন। সকালে বুদ্ধমূতি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান   ও ভিক্ষুদের পিন্ডদান করা হয়। বিকালে ৮৪ হাজার বাতি ও ফানুস উড়ানো হয়।

 

শুভ প্রবারণা পূর্ণিমার মাধ্যমের বৌদ্ধদের গুরুত্বপূর্ণ তিন মাস ব্যাপী বর্ষাবাস শেষ হয়। এরপর থেকে পরবর্তী এক মাস সময়ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রতিটি বৌদ্ধ বিহারে।

 

করোনার কারনে এ বছর স্বস্থ্য বিধি মেনে সকল ধর্মী আচার অনুষ্ঠানাদি পালন করছে বৌদ্ধ ধর্মলম্বীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ