• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় অভিযোগের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021   Tuesday

দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি চলাকালে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। বক্তব্যে দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস, যুব ইউনিয়নের জেলা শাখার সভাপতি এমজিসান বখতেয়ার, জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন,সংস্কৃতি কর্মী মনি পাহাড়ী, সাংবাদিক শান্তিময় চাকমা, লংগদু উপজেলার সাংবাদিক আরমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন অনলাইনের সম্পাদক, প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ নেন।


প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবী জানান।


উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার কন্যা নাজনীন আনোয়ার প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহী ও আলোকিত রাঙামাটি নামের অপর একটি অনলাইনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ দুটি অভিযোগ তদন্তের জন্য অনুমতি চাইলে আদালত অনুমতি প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ