• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে রাঙামাটিতে মানবববন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2021   Tuesday

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও রোজিনাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।


আজ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি প্রেসকাব।


রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিকা ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, সাংবাদিক মো. সোলায়মান, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু।


মানববন্ধনে এসময় বক্তারা বলেন, দেশে এ করোনা মহামারীর সময়ে রোজিনা ইসলাম একের পর এক স্বাস্থ্য বিভাগের দুর্নীতির রিপোর্ট করে গেছেন। এতে করে রাষ্ট্রের উপকার হয়েছে। কিন্তু এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া নেয়নি সরকার। বিপরীতে ষড়যন্ত্র করে রোজিনাকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও রোজিনাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ