• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ২০টি বেস্ট ভিজিএফ কমিটিকে সম্মাননা স্বারক ও সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2021   Tuesday

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২০টি বেস্ট ভিসিএফ(ভিলেজ কমন ফরেস্ট) কমিটিকে সন্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারের হল রুমে জেলার স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা  তৃণমূল উন্নয়ন সংস্থা ব্যবস্থাপনায় ইউএসএআইড’র অর্থায়নে  বাংলাদেশ সরকার ও ইউএনডিপির কারিগরি সহায়তায় Chittagong Hill Tracts Watershed Co-Management Activity (Communication Conservation) SID-CHT চিটাগাং হিল ট্র্যাক্টস ওয়াটারশেড কো- ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি প্রকল্পের মাধ্যমে  এ সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি উশিংমং চৌধুরী, ডিসট্রিক লাইভলিহুড এন্ড কমিউনিটি মোবিলাইজার, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ।

 

অনুষ্ঠানে জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ  ত্রিপুরা  প্রধান অতিথির জ্ঞাতার্থে তার বক্তব্যে বলেন ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) গুলোর আইনী স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানান । এই ভিসিএফ গুলোই বিভিন্ন বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের অগ্রনী ভূমিকা রাখছে ।

 

প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় যেহেতু এর আগে রাঙ্গামাটির ভিসিএফ গুলো আইনি স্বীকৃতি প্রদান করেছে।  আমরা ও তাদের আলোকে খাগড়াছড়ি জেলায় অর্ন্তভূক্ত ভিসিএফ গুলোর আইনি স্বীকৃতির ব্যাপারে সংশ্লিষ্ট হেডম্যানদের নিয়ে সভা করেছি। তবে, এই ক্ষেত্রে র্সাকেল চীফ এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা প্রয়োজন । এই ব্যাপারে তিনি আরো সভা আহ্বান করবেন বলেন আশ্বাস দেন। ইউএনডিপি খুবই যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কাজ করছে। যা আর্ন্তজাতিকভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্বত্য চট্টগ্রামে গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) হাতে নেওয়া যেতে পারে। এ সময় তিনি আরো বলেন আমি পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কথাও বলেছি। তিনি উপস্থিত সবাইকে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ এর পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান ।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, ভিসিএফ নেটওয়ার্কের সভাপতি দীঘিনালা উপজেলার  ৪৮ নং ডানে ধনপাতা মৌজার হেডম্যান যুব লক্ষণ চাকমা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ৮০ নং দুরছড়ি মৌজার হেডম্যান সঞ্জীব কুমার তালুকদার,লক্ষীছড়ি উপজেলা ৮৯ নং লক্ষীছড়ি মৌজা হেডম্যান জ্ঞান লাল তালুকদার দীঘিনালার ৫২ নং পাবলাখালী মৌজার হেডম্যান  বিনয় রঞ্জন চাকমা, খাগড়াছগি সদরের ২৬৪ নং ভুয়াছড়ি মৌজার হেডম্যান কীর্তিময় চাকমা,২৬০ নং ইটছড়ি মৌজার হেডম্যান  সাথাউ মারমাসহ বিভিন্ন ভিসিএফ কমিটির  ৭৫ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।

 

স্যুইচিং অং মারমা সঞ্চালনায় আলোচনা সভায়  করেন সংস্থাটির কার্যকরী কমিটির সহ-সভাপতি  চামেলী ত্রিপুরা।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ