• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রবারণা পূর্নিমা উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2021   Wednesday

বুধবার রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

প্রবারণা পূর্নিমা  উপলক্ষে সকালের দিকে রাঙামাটির রাজ বন বিহার  প্রাঙ্গনে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিহার মাঠে ধর্ম সভায় স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মীয় দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও বিহারের সিনিয়র ভিক্ষু শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির। এতে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। এসময়  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শত শত ধর্মপ্রাণ নর-নারী অংশ নেন। বিকালে হাজার প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।  এছাড়া জেলা শহরে ও উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রবারনা পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা সবাইকে হিংসা, লোভ, মোহ ও মিথ্যা দৃষ্টি পরিহার করে সৎ কুশলকর্ম সম্পাদন পূর্বক নিজেদের আত্মসংযম রেখে ভগবান গৌতম বুদ্ধের নিয়ম-নীতি পালনের জন্য হিতোপদেশ দেন । 

 

উল্লেখ্য,বৌদ্ধ ভিুদের তিন মাস বর্ষাবাসের শেষ দিনে প্রবারণা পূর্নিমা হিসেবে উদযাপন করে থাকে বৌদ্ধ ধর্মালম্বলীরা। এর পর থেকে দীর্ঘ একমাস ধরে আয়োজন চলে প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ