• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2021   Tuesday

মহামতি গৌতম বুদ্ধের জীবনে তিনটি অবিস্বরণীয় ঘটনা বহুল শুভ বুদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় গাম্ভীর্য্য ও মর্যাদায় খাগড়াছড়িতে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে এই অবিস্বরনীয় দিনটি উৎযাপন করা হয়।

 

এই দিনে গৌতম বুদ্ধ জন্ম লাভ, বুদ্ধত্ব লাভ ও বুদ্ধের মৃত্যু অর্থাৎ মহা পরিনির্বাণ লাভ করেছিলেন। এ কারণে বৈশাখী পূর্ণিমা কে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ বুদ্ধ পূর্ণিমা হিসেবে অবহিত করে থাকে। বৌদ্ধ ধর্মালম্বীদের মাঝে এই দিনটি খুবই পবিত্র ও পূণ্যের দিন।

 

খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় অবস্থিত শান্তিপুর অরণ্য কুটিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে।   অনুষ্ঠানের মাঝে পঞ্চশীল গ্রহন,  সংঘদান,  অষ্টপরিস্কার দান,  বুদ্ধ মূর্তি দান,  মহা মঙ্গল সূত্র শ্রবণসহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শান্তিপুর অরণ্য কুটিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান ধর্মীয় আলোচক ছিলেন  ভিক্ষু শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির।  এ ছাড়াও অনুষ্ঠানে বহু বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ নর-নারীরা অংশ গ্রহণ করেন।   এছাড়া ও জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনটি পালিত হয়েছে।

 

অনুষ্ঠানে বর্তমান বিশ্বে করোনা মহামারি থেকে পরিত্রাণ লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

 

---হিলবিডি/সম্পাদনা/এ.ই.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ