• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

ভগবান বুদ্ধের অহিংস বানী আমাদের সত্যের পথ দেখায়-দীপংকর তালুকদার এমপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2021   Friday

ভগবান বুদ্ধের অহিংস বানী আমাদেরকে সত্যের পথ দেখায়। বৌদ্ধ ধর্মে সহিংসতা নেই, কিন্ত আজ আমরা নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছি। খাদ্য মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 
 
শুক্রবার কাপ্তাই উপজেলাধীন ২ নং রাইখালী ইউনিয়নের মতিপাড়া ধম্মারংখ্রে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে কঠিন চীবর দান উৎসবে প্রধান দায়কের বক্তব্যে একথা বলেন। বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের এতে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নাইক্যাছড়া আগাপাড়া বৌদ্ধ বিহার ও বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয় আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ও মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত ভদন্ত খেমাচারা মহাথের।
 
অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন বান্দরবান জেলার রেইছাথলি পাড়া বৌদ্ধ বিহারের উঃ ওয়াইন্নাসারা ভিক্ষু। এসময় বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধূরী। অনুষ্ঠানে সম্মানিত দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার। এছাড়া  দীপংকর তালুকদার এমপি ধম্মাউইজেয়া জাদীর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ