• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে দুই মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2021   Thursday

 

খাগড়াছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কন্যা সন্তানের জনক রুবেল চাকমা( ৩৫) নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ২ টার দিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড সড়কস্থ আনন্দ নগর এলাকা থেকে তার স্ত্রীকে মা ও শিশু কল্যান কেন্দ্র থেকে  আনতে যাওয়ার পথে বিপরীত থেকে আসা মোটর সাইকেল চালক জাকির হোসেন তাকে ভুল দিক থেকে এলে  মুখোমুখী সংঘর্ষের  দুঘর্টনা ঘটে।  তার স্ত্রী খাগড়াছড়ি মা ও কল্যাণ কেন্দ্রে চাকরি করেন। পরে গুরুত্বতর  আহত  অবস্থায় রুবেল চাকমাকে   জরুরী ভাবে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রুবেল চাকমা বাবুছড়া গ্রামের সুনীতি বিকাশ চাকমার বড় ছেলে ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পি চাকমার বড় ভাই।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রিপল বাপ্পি চাকমা জানান তার ভাইকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খাগড়াছড়ি সদর থানার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায়  কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
আর্কাইভ