• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে পাহাড় কেটে বাড়ির ওয়াল নির্মাণের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2022   Friday

 

 

 

অবৈধভাবে পাহাড় কেটে বাড়ির ওয়াল নির্মাণের সময়  মাটি চাপা পড়ে মোঃ পেয়ারু (৪৫) ও সুকল বড়ুয়া(৩৩) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে  রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, রাঙামাটির কাউখালী উপজেলার ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের মাইল্যাছোলা নামক এলাকায় সাধন বড়ুয়ার (মাষ্টার) বাড়িতে আজ শুক্রবার সকালে পূর্বে পাহাড় কাটা ছিল। নতুন করে বাড়ির পাশে পাহাড়ের সাথে লাগানো নতুন করে ওয়াল নির্মানের জন্য কাজ করছিলেন দুই শ্রমিক। এসময় হঠাৎ করে পুর্বে কাটা পাহাড় ধ্বসে পড়ে মাটিতে চাপা পড়ে যান শ্রমিক মোঃ পেয়ারু ও সুকল বড়ুয়া। খবর পেয়ে সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে।  পুলিশকে খবর  দেওয়ার পর বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।


কাউখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) এস এম শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মৃত শ্রমিকদের পরিবারের প থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

ads
ads
আর্কাইভ