• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022   Thursday

আসন্ন রাঙামাটির বাঘাইছড়ি  পৌরসভা নির্বাচনে  বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে তিন মেয়র প্রার্থীদের মধ্যে  স্বতন্ত্র  মেয়র প্রার্থী আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন বাঘাইছড়ি পৌর সভার  দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


জানা যায়, বৃহস্পতিবার গতকাল মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে ৩ জন মেয়র প্রার্থী মধ্যে মধ্যে স্বতন্ত্র  মেয়র প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন পত্রের মধ্যে শিক্ষাগত যোগ্যত ভূল তথ্য উল্লেখ ও প্রস্তাবকারী বা সমর্থণকারীদের না জানিয়ে তাদের নাম উল্লেখ করায় মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া অপর মেয়র প্রার্থী আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন এবং  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ রহমত উল্লাহ খাজার মনোনয়ন পত্র সঠিক বলে গণ্য করেছে নির্বাচন কমিশন। এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৩ জন ও সংরতি মহিলা কাউন্সিল পদে ৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র  সঠিক বলে গন্য করা হয়েছে। তবে ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় পার্বত্য চট্টগ্রাম  জনসংহতি সমিতির এমএমন লারমা দলের সমর্থিত প্রার্থী রুবেল চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।   


বাঘাইছড়ি পৌর নির্বাচনে রির্টারিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, ৩ জন মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী একজনের মনোনয়ন পত্রে শিক্ষাগত যোগ্যত ভূল তথ্য উপস্থাপণ ও প্রস্তাব বা সমর্থণকারীদের না জানিয়ে তাদের নাম উল্লেখ করায় তার মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছে।


উল্লেখ্য, বাঘাইছড়ি পৌর সভা নির্বাচনে প্রথমবারের মতো  ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ১৭১ জন(পুরুষ ৫৮২০, মহিলা ৫৩৫১ জন)। মোট ভোট কেন্দ্র  রয়েছে ৯ টি, মোট ভোট ক হচ্ছে ৩৮ টি। তার, অস্থায়ী  ভোট ক সংখ্যা  রয়েছে ৫ টি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ