• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2022   Tuesday

আগামী ১৫ জুন অনুষ্টিতব্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার নির্বাচন  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনের উদ্যোগে প্রতিদ্বন্ধি প্রার্থী ও গনমান্যা ব্যক্তিদের  নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।  এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের আলী, মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভূঁইয়া, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান, আনসার কমান্ডার সোহাগ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলামসহ গনমান্য ব্যাক্তিবর্গরা।


প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন চাই সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট অধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করার। সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। তাই  মানুষের মাঝে যাতে আতঙ্ক বিরাজ না করে সাধারণ ভোটাররা  ভোট কেন্দ্র গিয়ে সুন্দরভাবে নিজের ভোট প্রধান করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা ভোট কেন্দ্রের পরিবেশ নষ্ট করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।


উল্লেখ্য, আগামী ১৫ জুন বাঘাইছড়ি পৌর সভায় প্রথমবারের মতো  ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে  আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন এবং  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ রহমত উল্লাহ খাজার  প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৪ জন ও সংরতি মহিলা কাউন্সিল পদে ৮ জনসহ মোট ৩২ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র  সঠিক বলে গন্য করা হয়েছে। তবে ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় পার্বত্য চট্টগ্রাম  জনসংহতি সমিতির এমএমন লারমা দলের সমর্থিত প্রার্থী রুবেল চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ১৭১ জন(পুরুষ ৫৮২০, মহিলা ৫৩৫১ জন)। মোট ভোট কেন্দ্র  রয়েছে ৯ টি, মোট ভোট ক হচ্ছে ৩৮ টি।
--হিলবিড২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ