• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে নির্বানপুর অরণ্য কুটিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2015   Monday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুধুকছড়া নির্বানপুর অরণ্য কুটিরে বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার  এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। দিনব্যাপী অনুষ্ঠানে পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন পানছড়ি ডিগ্রী কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, এডভোকেট আশুতোষ চাকমা, নিগার সুলতানা, শতরূপা চাকমা প্রমুখ। রেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইচ্ছামনি চাকমা। অনুষ্ঠানের শুরুতে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠ ও প্রধান অতিথির উদ্যেশ্যে মানপত্র পাঠ করা হয়। পরে পঞ্চশীল প্রার্থনা, সার্বজনীন সংঘদান, কল্পতরুদান, হাজার প্রদীপ উৎসর্গ ও মহামঙ্গলসূত্র  পাঠ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি বলেন, শীল পালন করলে মনে প্রশান্তি আছে। পরিবার, সমাজ তথা দেশের মঙ্গল বয়ে আনে। শীলবান ব্যাক্তি সর্বদা পূজনীয় হয়। তিনি আরও বলেন, সকল ধর্ম শান্তির ধর্ম। মঙ্গলময় ধর্ম। কিন্তু হিংসাত্মক মানুষগুলো তা পালন না করে সর্বদা অমঙ্গলে কাজ করে। তিনি সকলকে স্ব-স্ব-ধর্মনুযায়ী ধর্ম পালন করার আহবান জানান।

 

এ সময় তিনি দুধুকছড়া নির্বানপুর অরণ্য কুটির নতুন ভাবে নির্মাণের ব্যাপারে সব ধরণের সহযোগিতা ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ