• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাবিপ্রবি`র সাবেক উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা আর নেই

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2022   Wednesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মারা গেছেন। বুধবার (১৭ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বৃহস্পতিবার তাঁর সর্বশেষ কর্মস্থল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাশ নেয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে।

 

প্রদানেন্দু চাকমার মৃত্যুতে  রাঙামাটি ও খাগড়াছড়িতে শোকের ছায়া নেমেছে। তিনি দীর্ঘদিন ধরে নানা ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা শহরের খবংপড়িয়া এলাকার বাসিন্দা।


এদিকে প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যুতে শোক জানিয়েছেন রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার,পার্বত্য চট্টগ্রাম শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবতর্ক চাকমা,  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যাঞ্জেলর ডঃ কাঞ্চন চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়াসীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন সংগঠন।


প্রদানেন্দু বিকাশ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

স্থানীয় সমাজকর্মী ধীমান খীসা জানান, প্রয়াতের একমাত্র সন্তান অনিক চাকমা কানাডা প্রবাসী। আগামী শুক্রবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। ফিরলে বিকালে স্থানীয় পারিবারিক শ্বশ্মানে দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ