• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি হাসপাতালে অস্বাভাবিক বড় মাথা নিয়ে নবজাতকের জন্ম

বিশেষ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2022   Thursday

আস্বাভাবিক বড় মাথা নিয়ে এক শিশুর জন্ম গ্রহন করলো রাঙামাটি জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে জন্ম গ্রহন করে ওই শিশুটি। চিকিৎসকরা বলছেন এটি হাইড্রোসেফালাস রোগ। এটি সাধারণত মস্তিস্কের পানি জমার কারণে মেরুদন্ড দিয়ে পানি যেতে না পারার কারণে তা মাথার ভেতর জমে গিয়ে এ রোগের সৃষ্টি হয়।  


জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চিন্তামনি ছড়া এলাকার বাসিন্দা সুমেত চাকমার স্ত্রী লিলি চাকমা(১৯)  বৃহস্পতিবার খাগড়াছড়ি  আধুনিক সদর হাসপাতাল থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন।  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রসূতি মায়ের তীব্র প্রসব বেদনা দেখা দেওয়ার কারণে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও রাঙামাটি মেডিকেল কলেজের শিশু ও গাইনি বিভাগের সহকারী রেজিষ্ট্রারার ডা. মোঃ মাসুদুর রহমান তালুকদার পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তিনি সিজারিয়ানের মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নেন। এতে সফলভাবে অপরারেশন করে নবজাতকের ভূমিষ্ট হয়। বর্তমানে নবজাতক ও  তার মা সুস্থ রয়েছেন।

 

এর আগে গত মঙ্গলবার বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি হন লিলি চাকমা।  সেখানে প্রসূতি মায়ের অবস্থা অস্বাভাবিক লক্ষণ দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে  অত্যন্ত দরিদ্র ও আর্থিক অনটনের কারনে প্রসূতি পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করান।


রাঙামাটি মেডিকেল কলেজের শিশু ও গাইনি বিভাগের সহকারী রেজিষ্ট্রারার ডা. মোঃ মাসুদুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রসূতি মায়ের প্রচন্ড প্রসব বেদনা সৃষ্টি হওয়ার কারণে পরীক্ষা-নিরীক্ষার পর সিজারিয়ান অপারেশন করে সফল হই। তবে জন্মের পর নবজাতকের অস্বাভাবিক বড় মাথা রয়েছে। এ ধরনের রোগকে হাইড্রোসেফালাস বলা হয়ে থাকে। সাধারণত মস্তিস্কের পানি জমার কারণে মেরুদন্ড দিয়ে পানি যেতে না পারার কারণে তা মাথার ভেতর জমে গিয়ে এ রোগের সৃষ্টি হয়। বর্তমানে নবজাতকটির শারীরিক অবস্থা স্বাভাবিকভাবে নড়াচড়া করছে। তবে যে কোনো সময় তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। নবজাতককে হাসপাতালের শিশু ওয়ার্ডে নিবীড় পরিচর্চা কেন্দ্রে রাখা হয়েছে। কয়েক দিন  নিবীড় পর্যবেক্ষন ও অভিজ্ঞ সার্জদের পরামর্শ  দ্বারা পরবর্তী চিকিৎসা নেওয়া হবে।  


তিনি আরো জানান, এক লাখ শিশুর মধ্যে একটি শিশু এ ধরনের রোগ নিয়ে জন্ম গ্রহন করে থাকে। তার চিকিৎসা বিদ্যা জীবনে এ ধরনের প্রথম রোগী দেখেছেন এবং  এই প্রথম এই ধরনের রোগ নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে বড় মাথা নিয়ে নবজাতকের জন্ম গ্রহন করেছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক(আরএমও) ডাঃ শওকত আকবর চৌধুরী বলেন, বড় মাথা নিয়ে এক নবজাতকের জন্ম  হওয়া নবজাতকটির হাসপাতালের শিশু ও গাইনি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান তালুকদারের তত্বাবধানে রেখে নবজাতককে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ