• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

যে কোনো ভালো কাজে আমাকে পাশে পাবেন-মোহাম্মদ মোশারফ হোসেন খান

অসীম চাকমা, বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2023   Sunday

যে কোনো ভালো কাজে আমাকে পাশে পাবেন বলে আশ্বস্ত করেছেন নবযোগদানকৃত রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান 
 
তিনি বলেন, বিলাইছড়ির সব সমস্যার মধ্যে বড় সমস্যা হচ্ছে এখানে একটি কলেজ নেই। তাই তিনি কলেজ স্থাপনের জন্য যা যা করা দরকার তা করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, শুনেছি এখানে একটি ইউনিয়নে  একটিও সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। তিনি বলেন, এই বছর এসএসসিতে রাঙ্গামাটি জেলার পাশের হার সবচেয়ে কম। আমার মনে হয় এটি এখন ভাবার বিষয় কিভাবে শিক্ষার মানোন্নয়ন করা যায়। কারণ একটি ইউনিয়নে যদি একটিও প্রাথমিক বিদ্যালয় না থাকে তাহলে শিক্ষার মান বাড়বে কিভাবে?   তাই সেখানে কিভাবে স্কুল প্রতিষ্ঠা করা যায় তারও উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করবেন বলে জানান। তিনি জনপ্রতিনিধি থেকে সকল নেতৃবৃন্দের প্রশংসা করে বলেন, সবাই এখানে ভালো কাজ করতে চাই। এই যে, ভালো কাজ করার মানসিকতা এখানে যেভাবে দেখছি প্লেন ল্যান্ডে সেভাবে দেখা যায় না।
 
রোববার বিলাইছড়ি উপজেলায় পরিদর্শনকালে জনপ্রতিনিধি, সরকারী  কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হলো ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ পরিণত করা। ম্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক লাগবে। স্মার্ট নাগরিক পেতে হলে আমার লাগবে শিক্ষা। আর শিক্ষায় আমরা পিছিয়ে আছি। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হবে। তিনি বলেন, যে কোনো এলাকার  উন্নয়নের পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এখানে উপজেলা সদরের সাথে ফারুয়া ও বড়তলী ইউনিয়নের যোগাযোগের জন্য কানেক্টিভ কোন রোড নেই। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং উত্থাপিত সব সমস্যার সমাধান ধীরে ধীরে বাস্তবায়নের জন্য তিনি একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  
 
 
এর আগে সকালে বিলাইছড়িতে ডিসি পর্যায়ক্রমে  তারুণ্য উদ্যান ( উপজেলা গণগ্রন্থাগার, জিমনেসিয়াম ও ক্রীড়াঙ্গণ), নীলাদ্রি রিসোর্টে  কফি হাউজ, চারা রোপন এবং পুনঃসংস্কারকৃত উপজেলা শিল্পকলা একাডেমি ভবন ও একাডেমিক কার্যক্রম শুভ  উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শেখ শাহীদুল ইসলাম প্রমূখ।
 
 এসময় বিলাইছড়ি বাসীর পক্ষ থেকে নানা সমস্যার কথা তুলে ধরেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বখতেয়ার হোসেন, কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), ফারুয়া ইউপি চেয়ারম্যান  বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, দেবতিষ্য ভিক্ষু, প্রহর কান্তি চাকমা। রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সদর ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এসময় আরও উপস্থিত  ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক প্রথাগত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ