• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসলে পার্বত্য সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব-উষাতন তালুকদার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2023   Wednesday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেছেন, উদারতা পরিচ্ছন্নতা মনে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসলে পার্বত্য চট্টগ্রাম সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। এভাবে পার্বত্য চুক্তিকে ঝুলিয়ে রাখলে হবে না। পার্বত্য সমস্যা সমাধান করতে হলে ইতিবাচক মনোভাব নিয়ে নিয়ে এগিয়ে আসতে হবে।

 

বুধবার রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এ কথা বলেন।

 

আতœনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি-এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি পৌরসভা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য চঞ্চু চাকমা, অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, হিন্দু-বৌদ্ধ-ক্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সহ-সভাপতি তপন কান্তি বড়ুয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার।

 

আলোচনা সভার আগে বেলুন উঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার আরো বলেন, ‘রাষ্ট্র আদিবাসী স্বীকৃতি দূরে থাক উল্টো আমাদেরকে সন্ত্রাসী হিসেবে অ্যাখায়িত করছে। আমাদেরকে অযথা সন্দেহ করবেন না। আমরাও এই দেশের সার্বভৌম ভূখন্ডে নিজেদের আত্ম-মর্যাদা সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে দুমুঠো ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে চাই। আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া হলে ভূমি থেকে উচ্ছেদ ও ভূমি কেড়ে নেয়া যাবে না। এসব মিথ্যা অজুহাতে আদিবাসীদের স্বীকৃতি দেয়া হচ্ছে না।

 

তিনি আরো বলেন, পার্বত্য চুক্তির ২৫ বছর পেরিয়েও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। অথচ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রের পক্ষ হয়ে জাতিসংঘ ফোরামে গিয়ে বলছেন চুক্তি নাকি ৬৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। তিনি ‘আদিবাসীদের’ সাংবিধানিক স্বীকৃতির দাবিতে তরুণ সমাজকে জীবনবাজি রেখে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ