• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষায়িত অফিস উদ্ধোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2023   Thursday

তিন পার্বত্য জেলায় প্রথমবারের মতো বৃহস্পতিবার রাঙামাটিতে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষায়িত অফিস উদ্ধোধন করা হয়েছে।


রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ের নিচতলার একটি কক্ষে বিশেষায়িত সাইবার ক্রাইম মনিটরিং সেলের উদ্ধোধন করেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)শাহনেওয়াজ রাজু,বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম,সহকারি পুলিশ সুপার (এস এ এফ) সাইকুল আহম্মেদ ভূঁইয়া,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন,এ সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করা হবে। সাইবার বুলিং,আইডি হ্যাক,ফেক আইডি,বিকাশ হ্যাকারা বিভিন্ন অপরাধ করে থাকে এ সব থেকে রেহায় পেতে এবং নাগরিকদের সেবা পেতে আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেলের হটলাইন,পেইজ ও মেইল নম্বর দেওয়া হবে যেন ঘরে বসে সবাই অনলাইনে সেবা নিতে পারেন। এ সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষায়িত অফিস কক্ষে সর্বাক্ষণিক দায়িত্বে একজন কর্মকর্তাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিজ্ঞরা থাকবেন।


তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলা পুলিশের সাইবার ক্রাইম এ জেলায় অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে উদ্ধারকৃত আরো ২৯টি মোবাইল ফোন হারানো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ