• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাজস্থলীতে নৌকা প্রার্থী দীপংকর তালুকদারের দিনভর গণসংযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2023   Friday

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনের আওয়ামীলীগের নৌকা প্রার্থী দীপংকর তালুকদার শুক্রবার  রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন। 

 

উপজেলার  ইসলামপুর ও সদর উপজেলা, বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্ন ইউনিয়নে পথ সভাসহ প্রচার-প্রচারনা চালান নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।  পথ সভায় এ সময় এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

 

গণসংযোগকালে পথ সভায় দীপংকর তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামীলীগ সরকারের আমলে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উপজেলার অনেক দুর্গম এলাকা গ্রাম ছিলো যা উন্নয়নের কারনে যোগাযোগ, কৃষি পন্য, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সব উন্নয়ন সম্ভব হয়েছে চুক্তি বাস্তবায়নের জন্য। তাই এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

 

দীপংকর তালুকদার আরো বলেন, নির্বাচনে অংশ নেওয়া বাকি দুই প্রার্থীকে দুর্বল ভাবার কোন সুযোগ নাই। তাই  আগামী ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে গিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আবারো আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ