• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

ব্যবসায়ীকে চাঁদা দাবি ও দোকান ভাংচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2023   Saturday

রাঙামাটিতে চাঁদা দাবি ও দোকান ভাংচুর করার অভিযোগ এনে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি এক ব্যবসায়ি।


রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে কলেজ গেট এলাকার ব্যবসায়ি মোঃ কামাল হোসেন অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কলেজগেট এলাকার আমানতবাগ সড়কের মূখে গেল ২১ বছর আগের আমার একটি দখলীয় ছোট দোকান ঘর রয়েছে। ওই দোকান ঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। ওই দোকানঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য মোঃ ইউছুফ পোষ্ট অফিসে কর্মরত,সাবেক কাউন্সিলর বর্তমান আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন টিটু ও কলেজ গেইটের আরেক আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন প্রাণেনাশের হুমকি ধমকি দিচ্ছে। গেল শুক্রবার (২১ডিসেম্বর) আমাকে উচ্ছেদ করার জন্য রাঙামাটি সরকারি কলেজের ভেতরে গোপণ মিটিং করে।


তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে কামাল হোসেন আরো বলেন, গেল ২৭ নভেম্বর সড়ক ও জনপথ বিভাগ থেকে অবসরপ্রাপ্ত এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহম্মদ ও পোষ্ট অফিসে কর্মরত এবং মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া গং রাতের অন্ধকারে আমার একটি বড় দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যায়। মসজিদ নির্মাণ নিয়ে আমার কোন প্রকার আপত্তি নাই। কিন্তু মসজিদের নাম বিক্রি করতে চাঁদাবাজি করার জন্য পায়তারা করছে। সড়ক ও জনপথ বিভাগ বা গণপূর্ত বিভাগের লোকজন আমাকে কোন কিছুই বলেনি। কিন্তু সমস্যা করছে এসব লোকজন। আমি এসব চাদাঁবাজ ধান্দাবাজ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এ ব্যাপারে অভিযুক্ত মোঃ ইউসুফ মিয়া ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুর কাছ থেকে জানতে চাওয়া হলে তারা জানান, কোন দুঃখে বা কেন আমরা কামালের দোকান ভাংচুর করতে যাব। আবেগে কত জন কত কিছু বলে। তার ব্যাপারে কি করবে না করবে সেটা সড়ক ও জনপথ বিভাগ এবং গণপূর্ত বিভাগ ভাল জানে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ