• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2024   Wednesday

রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখি পুর্ণিমা উদযাপিত হয়েছে। এ পুর্নিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মলাভ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন বলে দিনটি বৌদ্ধদের জন্য অতি গুরুত্বপুর্ণ।

দিবসটি উপলক্ষে সকালে রাজবন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় সভায় ধর্মদেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য ছিল পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানান ধর্মীয় অনুষ্ঠান। ধর্মসভার শুরুর আগে বিশ্বের সকল প্রাণী সুখ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়। এছাড়া বৌদ্ধ পুণ্যার্থীরা বিহারের বুদ্ধ প্রতিবিম্বে মঙ্গল জল ঢেলে বুদ্ধের স্নান ও বৌদ্ধ ভিক্ষুদের কাছে গিয়ে নিজের পরিবারের জন্য সুখ শান্তির প্রত্যাশায় প্রার্থনা করেন। এতে বিভিন্ন বয়সী শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। এর আগে সকালের দিকে রাঙামাটি শহরে বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।

ধর্মীয় সভায় রাজ বনবিহারের আবাসিক ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির পার্বত্য চট্টগ্রামসহ দেশ ও বিশ্বের সকলের জন্য মঙ্গল ও শান্তি কামনা করে বলেন, তথাগত ভগবান মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজরিত এ পূর্ণিমা তিথি বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যবহ। এদিনে মহামানব গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। তিনি বুদ্ধে বাণী ও উপদেশ মেনে চলার জন্য সবাইকে সৎ পথে চলার হিতোপোদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ